| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোর নির্বাচন দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২৩:৩১:৩৮:অপরাহ্ন  |  ২৩২ বার পঠিত
নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোর নির্বাচন দাবি

বেনাপোল প্রতিনিধি: প্রেসক্লাব যশোরের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ৭ আগস্টের মধ্যে নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

দাবি পূরণ না হলে ৮ আগস্ট থেকে নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে স্মারকলিপিতে সতর্ক করা হয়েছে।

স্মারকলিপিতে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একরাম উদ দ্দৌলা, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ মল্লিক ও সদস্য সচিব আকরামুজ্জামান স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমান কমিটি আগামী ৩১ অক্টোবর দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যা বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন মাস পর। এটি গঠনতন্ত্রের চেতনার পরিপন্থী দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

কমিটির সদস্যরা জানান, গত ৬ জুলাইয়ের জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্তের বিরোধিতা করে নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ নেই।

স্মারকলিপিতে বর্তমান কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে বলা হয়, দৃশ্যমান উন্নয়ন বলতে শুধু একটি লিফট স্থাপন করা হয়েছে, যার অর্থায়ন আগের কমিটির সময় নিশ্চিত হয়েছিল।

প্রেসক্লাব যশোরের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪