| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৩:৩৫:০৯:অপরাহ্ন  |  ১৮৩১২ বার পঠিত
যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক

বেনাপোল প্রতিনিধি: ১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪ টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোরের বিজিবি।

বৃহস্পতিবার৯জুলাই বিকালে  যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার সরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল যশোর নড়াইল সড়কের দায়তলা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেজনকভাবে তৌফিকুল ইসলামকে আটক ও দেহ তল্লাশিকালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪ টি সোনার বার যার ওজন ৫৩৬ গ্রাম উদ্ধার করা হয়। যার বাজার মূল্য  দাম ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাক। এ ছাড়া আটক তৌফিকুলের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় বিকেলে আটক তৌফিকুরের কোতয়ালি থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় আটক তৌফিকুরকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪