| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ৮ বছরের শিশুর ধর্ষন চেষ্টার অভিযোগে মুদি দোকানদার আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৬:৩০:০৫:অপরাহ্ন  |  ১৬০৮৭ বার পঠিত
ঝিনাইদহে ৮ বছরের শিশুর ধর্ষন চেষ্টার অভিযোগে মুদি দোকানদার আটক

ঝিনাইদহ প্রতিনিধি:​ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের বিশ্বাসপাড়ায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষন চেষ্টার  অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় অভিযুক্ত লিটন (৫৫) নামে স্থানীয় এক মুদি দোকানদারকে মারধর করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। বর্তমানে তাকে তার নিজস্ব মুদি দোকানে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

​স্থানীয়রা জানান, অভিযুক্ত লিটন দীর্ঘদিন ধরে চকলেটের প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সাথে বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপ বা ধর্ষন চেষ্টা করে আসছিলেন।

সর্বশেষ ৮ বছর বয়সী এক শিশুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটলে বিষয়টি জানাজানি হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী, বিশেষ করে স্থানীয় নারীরা সংঘবদ্ধ হয়ে অভিযুক্ত লিটনকে মারধর করেন।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্তকে তার নিজের দোকানেই অবরুদ্ধ করে রাখা হয়েছে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনা স্থানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেন।

বিকালে ভিকটিম শিশুর চাচা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগ এনে লিটন কে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।


রিপোর্টার্স২৪/ রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪