| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে একই দিনে ছাত্রলীগের দুই নেতার স্বজন হারানোর ঘটনায় শোকের ছায়া

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৬:৫০:৩১:অপরাহ্ন  |  ১৫৭৮৭ বার পঠিত
মুজিবনগরে একই দিনে ছাত্রলীগের দুই নেতার স্বজন হারানোর ঘটনায় শোকের ছায়া

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের মুজিবনগরে একই দিনে পৃথক ঘটনায় আপনজন হারিয়েছেন উপজেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। একদিকে দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতির ৯ বছর বয়সী ছোট বোনের মৃত্যু হয়েছে, অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদকের বাবা। পরপর দুই শোকাবহ ঘটনায় দুই পরিবারের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার নিজ বাড়িতে অসাবধানতাবশত পা পিছলে ধারালো বঁটির ওপর পড়ে যায় নুসরাত (৯)। সে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের ছোট বোন এবং মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বঁটির আঘাতে গুরুতর আহত হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তিন ভাই-বোনের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর আরেকটি দুঃসংবাদ আসে। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম খন্দকারের বাবা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

একই দিনে উপজেলা ছাত্রলীগের দুই নেতার পরিবারে এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪