| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে দোকানঘর ভাঙচুর-লুটপাট, পিতা ও পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৬ ইং | ১৮:৪২:২৬:অপরাহ্ন  |  ১৪০৩৪ বার পঠিত
শ্রীপুরে দোকানঘর ভাঙচুর-লুটপাট, পিতা ও পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

মাগুরা প্রতিনিধি:মাগুরা প্রতিনিধি:মাগুরা প্রতিনিধি:দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে বিরোধের জেরে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুতর জখম এবং দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার আমতৈল বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— আমতৈল গ্রামের মুদি দোকানি হাবিব শেখ (২৬) ও তার বাবা কবির শেখ (৭০)।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমতৈল বাজারে হাবিব শেখের মুদি দোকানের সামনে হাসিব বিশ্বাস ও রাজু বিশ্বাস তাদের দুটি মোটরসাইকেল রেখে দেন। এতে দোকান খুলতে সমস্যা হওয়ায় হাবিব শেখ মোটরসাইকেল সরিয়ে নিতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে হাসিব ও রাজুর নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হাবিব শেখের দোকানে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে মালামাল লুট করে এবং দোকানে থাকা হাবিব শেখ ও তার বাবা কবির শেখকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে হাবিব শেখের অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাবিব শেখের ছোট ভাই মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, হাসিব ও রাজুর নেতৃত্বে আশিক বিশ্বাস, সোহান শিকদার, লিয়ন মোল্যা, হাদী বিশ্বাসসহ ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় দোকানের প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, “বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪