| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটের মাসিক সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২২:৫৮:৫৫:অপরাহ্ন  |  ৬২২ বার পঠিত
মোল্লাহাটের মাসিক সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে জুলাই মাসের এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মো. মাকসুদ আলমসহ সাংবাদিক শফিউল আজম নিশান, আল হাফিজ শেখ, লিটন শেখ, আশিকুল ইসলাম মিয়া ও তাজ উদ্দিন মিয়া।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের সময়ে সাংবাদিকদের আরও সতর্ক, পেশাদার ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪