| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মনিরুজ্জামান

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৫:২৫:৫৬:পূর্বাহ্ন  |  ৩৬৭ বার পঠিত
খুলনা ওয়াসার চেয়ারম্যান হলেন সাবেক মেয়র মনিরুজ্জামান

খুলনা প্রতিনিধি: খুলনা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে তিন বছরের জন্য খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৩ সালের কেসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেককে বড় ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

এর আগে তিনি ১৯৯৪ সালে খুলনা সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন এবং একাধিকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর খুলনা ওয়াসার নতুন নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সাবেক এই মেয়র। সংশ্লিষ্টরা আশা করছেন, নগরীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা কাজে লাগবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪