| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের কুষ্টিয়া সেক্রেটারি পদ হারালেন

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ০৯:৩০:১৯:পূর্বাহ্ন  |  ৯২৩ বার পঠিত
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের কুষ্টিয়া সেক্রেটারি পদ হারালেন

কুষ্টিয়া প্রতিনিধি: নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হককে নতুন সেক্রেটারি করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ জামায়াতের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে এনামুল হককে মনোনীত করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। তিনি জানান, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি ওই কলেজে যোগ দিয়েছিলেন। তখন গঠনতন্ত্রের এ ধারা শিথিল থাকায় দায়িত্ব পেতে সমস্যা হয়নি।

তিনি আরও জানান, চাকরি ছেড়ে দিলে পুনরায় দায়িত্বে ফেরার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের আরও কয়েকজন রুকনের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪