| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে যুবদল কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ০৩:১৮:১৬:পূর্বাহ্ন  |  ২১৩৪ বার পঠিত
দৌলতপুরে যুবদল কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে যুবদল নেতার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দৌলতপুর থানা বাজারে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুম ও যুগ্ম সচিব জাফর ইকবাল কর্নেল।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে গত রোববার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় যুবদল নেতা অধ্যাপক রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এতে কার্যালয়ের আসবাবপত্র, ব্যানার ও বিভিন্ন ছবি পুড়ে যায়।

এ ঘটনায় সোমবার রাতে রেজাউর রহমান মাসুম বাদী হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় হোসেনাবাদ হিসনাপাড়া এলাকার জনি হোসেন (২২), জয়রামপুর এলাকার সৈকত মোল্লা (২২) ও মনোজ আলী (২০)-কে আসামি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪