| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৮:৪০:১১:অপরাহ্ন  |  ৬৭৯ বার পঠিত
কুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি: ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও পদত্যাগ দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার পর শহরের মজমপুর গেট এলাকায় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং তার পদত্যাগের দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এর মধ্যে শিক্ষামন্ত্রীর মন্তব্য তাদের আরও মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। তারা শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বাস্তব পরিস্থিতি বিবেচনার আহ্বান জানান।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন। এ সময় মজমপুর দিয়ে যানচলাচল সাময়িক বন্ধ করে দেন শিক্ষার্থীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪