| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় শ্রী শ্রী জগন্নাথদেব রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:১৩:৫২:অপরাহ্ন  |  ৩৯৮ বার পঠিত
মাগুরায় শ্রী শ্রী জগন্নাথদেব রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: জগন্নাথদেবের  রথ যাত্রা উপলক্ষে মাগুরা সাত দোহা ন্যাংটা বাবার আশ্রম, কালী মন্দির, ইসকন মন্দির, আড়পাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরসহ প্রায় ২০ টি মন্দিরে রথ যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৬ই জুলাই) বিকাল ৫ টার সময় আড়পাড়া চুকিনগর শ্রী শ্রী লোক নাথ মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও স্থানীয় এমপি এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, সার্কেল এএসপি সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তানভীর হাসান চৌধুরী, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক যুবদলের নেতা মুন্সি নয়নুজ্জামান নয়ন, মহিলা নেত্রী রুনা সালাম,বিবেকানন্দ বিশ্বাস প্রমুখ। 

বিকাল ৬ টায় মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে সমগ্র আড়পাড়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গনেএসে শেষ হয়। এরপর প্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪