যশোর প্রতিনিধি: যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, সাকিন বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি ‘বিদায় পৃথিবী’ লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে রাতে বাড়ির ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নেন।
সাকিন হোসেনের মৃত্যুর খবরে সহকর্মী, বন্ধু ও স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।