| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলের পল্লীতে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ০০:০৮:১৩:পূর্বাহ্ন  |  ৮৮৫ বার পঠিত
বেনাপোলের পল্লীতে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ফিরোজ হোসেন (৫০) কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই মনির হোসেনের বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজ বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফিরোজ হোসেন জানান, দীর্ঘদিন পারিবারিক কলহের জের ধরে দুপুরের দিকে ছোট ভাই মনির তার বাড়িতে এসে তার ওপর হামলা চালায়। এসময় মনির রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। ফিরোজের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪