| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাষণ প্রচার না করায় ৩ মার্কিন গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১০:১৪:০২:পূর্বাহ্ন  |  ৫১০ বার পঠিত
ভাষণ প্রচার না করায় ৩ মার্কিন গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ প্রধান টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের তীব্র সমালোচনা করেছেন তিনি। সম্প্রচারমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে দেওয়া ওই ভাষণে ট্রাম্প বলেন, “ভুয়া সংবাদমাধ্যম এবিসি ও এনবিসি আমার ভাষণ সম্প্রচার করেনি। এ ধরনের আচরণের জন্য তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল হওয়া উচিত।”

তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী কোনো সম্প্রচারমাধ্যম কী প্রচার করবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।

এবিসি জানায়, ভাষণটি মূল টেলিভিশন চ্যানেলের পরিবর্তে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও রেডিওতে সম্প্রচার করা হয়েছে। এনবিসিও একইভাবে স্ট্রিমিং সেবায় ভাষণটি প্রচার করলেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সিএনএন জানিয়েছে, ভাষণটি তাদের ওয়েবসাইট ও গ্রাহকভিত্তিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ অংশ সংবাদ হিসেবে প্রচার করা হয়েছে।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তাঁর কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের প্রমাণ বহন করে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানিয়েছে, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পরিবর্তনে চীনের হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভাষণের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ট্রাম্প নির্বাচন ছাড়াও ইরান, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন। তবে ভাষণের বড় অংশজুড়েই ছিল নির্বাচন-সংক্রান্ত অভিযোগ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪