| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন, উদ্বোধন করলেন শাহিনা খাতুন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১৫:৩৪:৩২:অপরাহ্ন  |  ৯৯৪ বার পঠিত
নাটোরে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন, উদ্বোধন করলেন শাহিনা খাতুন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ লালন একাডেমিতে মহাত্মা ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (গতকাল) রাতে এ কর্মসূচির উদ্বোধন করেন লালন একাডেমির প্রতিষ্ঠাতা, নাটোরের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) শাহিনা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী, জেলা লালন একাডেমির সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মোঃ মেহেদী হাসান, কাফুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টার।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, তাঁদের পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং লালনসংগীতের অসংখ্য ভক্ত ও অনুরাগী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে রাতে নাটোর জেলার বিভিন্ন উপজেলার বাউল শিল্পীরা লালন সাঁইজির কালজয়ী ভাবসংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক আবহ।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা ফকির লালন শাহের দর্শন, মানবতাবাদী চিন্তাধারা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাউলসংগীতের ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪