| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১৫:৩০:৫৮:অপরাহ্ন  |  ১০২৫ বার পঠিত
নাটোরের লালপুরে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী নারগিছ খাতুন (৫০)।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই বাড়ি থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। অন্যদিকে, তাঁর স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে একই আইনে একটি মামলা রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪