| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দিনজুড়ে বৃষ্টির আভাস, উত্তরে অতি ভারী বর্ষণের শঙ্কা

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৩:২১:০৩:অপরাহ্ন  |  ২৭২ বার পঠিত
৫ দিনজুড়ে বৃষ্টির আভাস, উত্তরে অতি ভারী বর্ষণের শঙ্কা

স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৮ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার থেকে সোমবার সকাল পর্যন্তও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এ সময় সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার ও মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাস শেষে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। ফলে বিশেষ করে উত্তরাঞ্চল ও পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিজনিত জলাবদ্ধতা ও ভূমিধসের ঝুঁকিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪