| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে ৪ জেলে আটক, দুজনের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ০০:৫৫:৩৯:পূর্বাহ্ন  |  ৮৮ বার পঠিত
মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে ৪ জেলে আটক, দুজনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। এ সময় প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৩ কেজি ইলিশ মাছ ও মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোহাম্মদপুর, বোরচর, বাহাদুরপুর, কালিরচর ও এখলাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যায় অভিযানের তথ্য নিশ্চিত করেন অভিযানে অংগ্রহণকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

অভিযানে নেতৃত্ব ও সহযোগিতা করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। সহযোগিতায় ছিল মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটক জেলেদের মধ্যে মো. মহিন (২২) ও আসিফ হোসেনের (১৯) বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪