| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে পুলিশের অভিযানে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ০০:৫৯:০৪:পূর্বাহ্ন  |  ৯৭ বার পঠিত
চাঁদপুরে পুলিশের অভিযানে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়,  পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মতলব উত্তর থানার (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকার ছৈয়াল বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে। এ সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করে জব্দ করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪