| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে তিন কর্মকর্তার বদলী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ০০:৪০:৫২:পূর্বাহ্ন  |  ১১২ বার পঠিত
চাটমোহরে তিন কর্মকর্তার বদলী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বদলী হয়েছেন। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বলা হয়েছে। ইতোপূর্বে দুই দফা তাঁকে বগুড়ার কাাহালু ও রাজশাহীর বাগমারা উপজেলাতে বদলী করা হয়েছিল। 

এদিকে চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বদলী করা হয়েছে। এর আগে তাঁকে বগুড়ার গাবতলী উপজেলাতে বদলী করা হয়েছিল।

এ ছাড়া চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ মজিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাঃ মোঃ লুৎফুল কবীরকে পদায়ন করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪