| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৫:২৯:১৯:অপরাহ্ন  |  ২৩৬ বার পঠিত
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য দাবি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতারা শিক্ষকদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪