| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে অভিযান চালিয়ে ১৭০ কেজি কাকড়া সহ ৪ টি নৌকা আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ২০:০৩:২৩:অপরাহ্ন  |  ১৪২১ বার পঠিত
সুন্দরবনে অভিযান চালিয়ে ১৭০ কেজি কাকড়া সহ ৪ টি নৌকা আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খালসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকাসহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।

এ সময় ৯৫ পিস নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (১৮ জুলাই) ভোর রাতের দিকে বাটলু, আড়পাঙ্গাশিয়া নদীসহ বিভিন্ন জায়গায় কোবাদক ফরেস্ট স্টেশন ও স্মার্ট পেট্রল টিম ও বুড়িগোয়ালী ফরেস্ট ষ্টেশন যৌথ অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়াসহ নৌকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

সুন্দর পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪