| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১১:১৫:৪৫:পূর্বাহ্ন  |  ৩৯৬৩ বার পঠিত
পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: নিহত আলিনুর ফকির

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একই গ্রামের মো. জাহাঙ্গীর শেখের ছেলে মো. রাজিব শেখের কাছে পাওনা টাকা চাই। এর একপর্যায়ে আলিনুরের সাথে মো. রাজিব শেখের বাগ-বিতণ্ডাতা শরু হয়। এসময় রাজিব শেখ তার কাছে থাকা ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনার দ্রুত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪