ইন্টারন্যাশনাল ডেস্ক: স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাতের সময় তিনি এই ঘোষণা দেন।
রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন। সেই বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে মিলেই বলেন, আপনি আমার বন্ধু, যিনি সবসময় আমাদের সমর্থন করে আসছেন। আপনি যে শুধু আমার কারণেই আর্জেন্টিনার জয় কামনা করছেন, তা শুনে আমার খুব ভালো লেগেছে।
রিপোর্টার্স২৪/এম এইচ