খুলনা প্রতিনিধি: খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)।
রবিবার (১৯জুলাই) এক যৌথ বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর চেয়ারম্যান কায়সার হাসান এবং মহাসচিব মো. আল-আমিন শাওন।
জানাগেছে, মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে সাংবাদিকদের আড্ডাস্থলে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যক্রমে গুলিটি তার শরীরে না লেগে একটি বসার টুলে আঘাত হানে। ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে উপস্থিত সাংবাদিকরা অল্পের জন্য রক্ষা পান। এ সময় ঘটনাস্থলে দৈনিক আমাদের সময়ের খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির রানা, স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ আরও কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলার চেষ্টা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এতে অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি