| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ২৩:৩৩:৫৩:অপরাহ্ন  |  ৮১২৩ বার পঠিত
বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস।

 শনিবার গভীর রাতে চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান রাতের বেলায় এক দল চোর রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে আসে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়।  পরে বিদ্যুতের খুঁটির সাথে চুরির সরঞ্জামাদি সহ তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মারধরটি উদ্ধার করে। 

মাগুরা পুলিশ এস আই আতাউল গনি জানান, রাতের বেলায় বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করতে আসে একটি চোর চক্র। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়। মরদহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা  হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪