| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমরা তোমাকে চিরকাল ভালোবাসব, লিও’

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ০৫:৫১:১৬:পূর্বাহ্ন  |  ৭১৭২ বার পঠিত
‘আমরা তোমাকে চিরকাল ভালোবাসব, লিও’

স্পোর্টস ডেস্ক: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলের হারে শিরোপা স্বপ্নভঙ্গ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও মেগা ফাইনালে আলবিসেলেস্তেদের পরাজয় এড়াতে পারেননি তিনি।

আর এই হৃদয়বিদারক হারের পর, সম্ভবত নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলে ফেলা এই নাম্বার টেনের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টাইন জাতীয় দলের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে লেখা হয়, ‘তোমার চোখের জল আমাদেরও অশ্রু, ক্যাপ্টেন। তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দগুলো উপহার দিয়েছ। তোমার এই নিষ্ঠা, তোমার জাদু এবং শেষ সেকেন্ড পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে চিরকাল ভালোবাসব, লিও!’

লিওনেল মেসির ক্যারিয়ারে এটি দ্বিতীয় বিশ্বকাপ রানার্সআপ হওয়ার তিক্ত অভিজ্ঞতা। এর আগে ২০১৪ সালে ব্রাজিলের মারাকানায় জার্মানির কাছে ১-০ গোলে হেরে প্রথমবার এই বেদনার মুখোমুখি হয়েছিলেন তিনি।

পরবর্তীতে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্যারিয়ারের চূড়ায় পৌঁছান এবং অধরা সেই স্বর্ণালী ট্রফিটি উঁচিয়ে ধরেন, যা অনেকেই তার শেষ বিশ্বকাপ বলে ধরে নিয়েছিলেন।

তবে ফুটবলকে ভালোবাসার টানে আন্তর্জাতিক মঞ্চে নিজের লড়াই চালিয়ে যান মেসি। ২০২৬ বিশ্বকাপে ৩৮ বছর বয়সে খেলতে এসে টুর্নামেন্ট চলাকালীনই ৩৯ বছরে পা দেন এই কিংবদন্তি। নিজের এই ‘লাস্ট ড্যান্স’ বা শেষলগ্নের মঞ্চে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলতে অবিশ্বাস্য অবদান রেখেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এই জাদুকরী পারফরম্যান্সও নাম্বার টেনকে তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। তবে ট্রফি না জিতলেও আর্জেন্টিনার মানুষের হৃদয়ে তার স্থান যে সবার ওপরে, তা আরও একবার প্রমাণ করল এএফএর এই বার্তা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪