| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২৩:০২:৪৮:অপরাহ্ন  |  ২২৯০ বার পঠিত
আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার আচরণ খতিয়ে দেখতে যাচ্ছে ফিফা। ম্যাচ শেষে ঘটে যাওয়া কিছু ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, ফিফা ম্যাচ রেফারির প্রতিবেদন, ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করবে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তদন্তের আওতায় প্রথমেই রয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের ঘটনা। ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে তাকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচ শেষ হওয়ার পরের ওই পরিস্থিতি নিয়েই ফিফা বিস্তারিত পর্যালোচনা করবে।

এ ছাড়া আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনার আচরণ নিয়েও অভিযোগ উঠেছে। বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় স্পেনের অধিনায়ক রদ্রির দিকে তিনি ঘুষি মারার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ভূমিকাও তদন্তের তালিকায় রয়েছে। স্পেনের খেলোয়াড় দানি ওলমোর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তার সম্পৃক্ততা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

শুধু মাঠের ঘটনাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আচরণ নিয়েও নজর দিচ্ছে ফিফা। অভিযোগ রয়েছে, স্পেন যখন বিশ্বকাপ ট্রফি নিয়ে উদযাপন করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় তাদের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

তবে এখনো সম্ভাব্য শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি ফিফা। সংস্থাটির নিয়ম অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪