| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় শিশুধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ০৪:১৮:৫৬:পূর্বাহ্ন  |  ১৯৭৬ বার পঠিত
মাগুরায় শিশুধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ষষ্ঠ শ্রেনীর ছাত্রী শিশু রাজিয়া খাতুন (১১)কে ধর্ষণ ও হত্যা মামলায় হাসান শেখ (২৮) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। 

সোমবার (২০ জুলাই) বেলা ১২টায় মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখ শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। 

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) সাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ মার্চ ষষ্ঠ শ্রেনীর ছাত্রী রাজিয়া খাতুনকে প্রথমে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা ও ব্লেড দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশঝাড়ের নিচ থেকে শিশু রাজিয়া খাতুনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিআইডি তদন্ত পূর্বক বিভিন্ন আলামতের ভিত্তিতে একই গ্রামের ফজলু শেখের ছেলে হাসান শেখকে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। এর পরে লাশের ময়না তদন্ত, মামলার চার্জশীট প্রদান, স্বাক্ষীগ্রহন ও যুক্তি তর্ক শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন। 

শিশুটির মা ছবিরন নেছা জানান, রাজিয়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিকালে বাড়ির পাশের একটি জমিতে রসুন দেখতে বের হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে নদীর পাড়ে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাট শ্রীকোল গ্রামের হাসান শেখের ছেলে ফজলু শেখ তাকে ধর্ষণ শেষে হত্যা করে তার লাশ ওই স্থানে ফেলে রেখে যায়। মামলার রায়ে সন্তুষ্ট শিশুটির মা ছবিরন নেছা। তিনি এই মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪