| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি সন্দেহে ৬ নারী আটক

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৭:৪৩:৩৬:অপরাহ্ন  |  ১৮৯৬ বার পঠিত
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি সন্দেহে ৬ নারী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে চুরি ও পকেটমার মার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করে কর্মরত আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আটকৃতরা হলো, রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)।

পুলিশ জানিয়েছে তাদের বাড়ি জামালাপুর জেলায়। বর্তমানে তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি ভাড়া বাড়িতে অবস্থান করে।

হাসপাতালের ভূক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালের দিকে তাকে দেখতে আসে তার আত্মীয় রনি খাতুন। সঙ্গে ছিলো ২ বছর বয়সী এক শিশু। শিশুটিকে নিয়ে হাসপাতালের লিফটে ৬তলা থেকে নীচে নামছিলেন। এ সময় শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেয় চোর চক্রের সদস্যরা। পরে একটি রোগীর পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাতেনাতে জনতার হাতে ধরা পড়ে ঐ ৬ নারী সদস্য। পরে তাদের তুলে দেওয়া হয় হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের হাতে।

এ সময় আনসার সদস্যরা তাদের শরীর তল্লাশী চালায়। তবে কোন অর্থ বা স্বর্ণলঙ্কার উদ্ধার করতে পারেনি।

আনসার সদস্যরা বলছেন, চুরির পর তারা মালামালগুলো চোর চক্রের সাথে থাকা পুরুষ সদস্যদের হাতে তুলে দেয়। দ্রুত পুরুষ সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে তাদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। কল লিস্ট যাচাই বাছাই করলে পুরো চক্রটিকে চিহ্নত করা যাবে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, অভিযুক্তদের থানায় নেওয়া হয়েছে। ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বলছেন, প্রায় সময়ই রোগীর স্বজনরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হন। কিন্তু চোর চক্রের সদস্যরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪