| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ০৫:৫১:২১:পূর্বাহ্ন  |  ১২১৩ বার পঠিত
নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী

নড়াইল প্রতিনিধি: আমার বাচ্চাডারে স্বামীর কোলে দিতে পারি নাই, বলতে পারি নাই দেখো এইযে তোমার মেয়ে। আমার মেয়ে যখন বড় হয়ে বলবে আমার আব্বু কই আমি তখন ওকে কি জবাব দেব। আমি কিরাম কব তোর আব্বুরে ওরা মাইরে ফেলাইছে। আমার স্বামী যদি ওদের টাকা নিয়ে খাত তাও মনরে বুঝ দিতে পারতাম যে পরের টাকা নিয়ে খায়ছে শোধ করতে পারেনাই তাই মাইরে ফেলাইছে। আমাদের পাওনা টাকা দিতি চাইয়ে আমার স্বামীরে কেমনে মাইরে ফেলালো। আমার এবং আমার বাচ্চার দায়িত্ব এখন কে নেবে।

বুধবার (২২ জুলাই) এলাকাবাসীর আয়োজনে মো. আলিনুর ফকির (৩০) হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এভাবে কথাগুলা বলছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হওয়া আলিনুর ফকিরের স্ত্রী কামরুন্নাহার সুমি।

এদিন বিকেল সাড়ে ৪টায় নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কুমারডাঙ্গা-রাধানগর সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, নিহতের মা সেলিনা বেগম, স্ত্রী কামরুন্নাহার সুমি, বোন শুকিয়া বেগম। এছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজি আল-হেলাল, রকেট শেখ, কায়েম শেখ, রিজাবুল শেখ, মো. আরোজ আলীসহ আরো অনেকে।

মানববন্ধনে নিহতের মা সেলিনা বেগম খুনিদের ফাঁসি চেয়ে বলেন, আমি মরব আমার বাবা (আলিনুর) আমাকে মাটি দেবে, কানবে, দোয়া করবে কিন্তুু আজকে এরা আমাকে কানতে দেছে আমার বুক খালি করে। আমার মা বোলা ডাক হারায় ফেলাইছে। আমার বাবার একটা বাচ্চা আর আমারে ফেলাই গেছে সাগরে। ওই বাচ্চা দুইদিন পরে আব্বুরে খুঁজলে আমি ওর আব্বুরে কনতে দিবানি। আমি ভাত নিয়ে বসে ছিলাম বাবার জন্যি কিন্তু ওরা বাবারে ভাত খাতি দিলোনা।

এসময় অন্য বক্তারা বলেন, গত শনিবার (১৮ জুলাই) রাতে আলিনুর ফকিরকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মামলার মাত্র দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আমরা চাই অবিলম্বে বাকিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।।

লোহগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ইতিমধ্যে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য গত শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখসহ তার সহযোগীরা ছুরি দিয়ে আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়।পরে সোমবার (১৯ জুলাই) রাতে নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের নামে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪