| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ০৬:০১:০৩:পূর্বাহ্ন  |  ১৫৪৩ বার পঠিত
সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নাহিদুল ইসলাম নাহিদ জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয়দের ফোনে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মাগুরা সদর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে নাহিদের ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তাপে পাশের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪