নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় চার বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ এনে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
এর আগে গতকাল শনিবার বিকালে নড়াইল পৌর এলাকার একটি গ্রামের বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। গ্রেফতার কিশোরের বাড়ি ওই একই গ্রামে।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়িতে খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বিকাল ৫ টার দিকে প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে একই গ্রামের স্থানীয় গোরা ডাক্তারের বগানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় নড়াইল সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে। পরে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি