| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব মুন্না

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ০৫:৪৪:৪৫:পূর্বাহ্ন  |  ৭৯৩ বার পঠিত
শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব মুন্না

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: দীর্ঘদিন পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিতে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে আলহাজ্ব সোলাইমান কবিরকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আলহাজ্ব জি এম মাসুদুল আলম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু সাঈদ, গোলাম আলমগীর, আবুল কালাম মোড়ল, মো. আমজাদুল ইসলাম আমজাদ, জহুরুল হক আপ্পু, আবুল খায়ের মল্লিক, গাজী শহীদুজ্জামান, আজিজুল হক সরদার ও গাজী শাহ আলম।

সম্মানিত সদস্য করা হয়েছে মাস্টার আব্দুল ওয়াহেদ ও অ্যাডভোকেট আব্দুস সালামকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জি এম লিয়াকত আলী, জি এম সাদেকুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আব্দুর রশিদ ঢালী, মো. আবুল কাশেম মোড়ল, মো. কামরুজ্জামান, মো. নুরুজ্জামান, জি এম আবু ইউসুফ, আসাদুজ্জামান মিঠু, আব্দুল মজিদ, আবিদ হাসান, আব্দুর রাজ্জাক, মো. আশরাফ সরদার, মো. ফজলুল হক, মোছা. হালিমা কামরুল, মো. মাসুদ ও মো. সাহারাত হোসেন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে শ্যামনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে শ্যামনগর উপজেলা বিএনপিতে নতুন সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, আগামী সম্মেলনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪