| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৩:৩০:১২:পূর্বাহ্ন  |  ৬০৪ বার পঠিত
মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান।

সভায় উপস্থিত ছিলেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো অপরাধ, যানজট, বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সরকারের অঙ্গীকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিকল্প নেই। তিনি মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত মোল্লাহাট গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি সকলের সম্মিলিত দায়িত্ব। মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪