| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে ‘শক্তিশালী’ হামলা যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৯:৩০:৪১:পূর্বাহ্ন  |  ৩০১ বার পঠিত
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে ‘শক্তিশালী’ হামলা যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক: জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওই হামলার পর কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহর এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

এদিকে, ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, ওই হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইরাকে পরিচালিত ওই হামলায় ইরানের চারজন সামরিক উপদেষ্টাও নিহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪