| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে সরকারী কৃষি প্রণোদনার পাট বীজ বিক্রির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১২:৩৫:৪৬:অপরাহ্ন  |  ৩৪৯ বার পঠিত
মুজিবনগরে সরকারী কৃষি প্রণোদনার পাট বীজ বিক্রির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের কৃষি প্রণোদনার পাট বীজ বাইরে বিক্রি করার অভিযোগ উঠেছে পরিষদের প্রশাসক কামরুজ্জামান ও সচিব মনিরুজ্জামানের বিরুদ্ধে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভ্যানচালক আফতাব আলী (৪৬) ৫শ ৫০ প্যাকেজ বীজসহ আটক করে এলাকাবাসী। পরে ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে দারিয়াপুর গ্রামের দক্ষিণপাড়ায় ৫শ ৫০ প্যাকেট (প্রতি প্যাকেট ১ কেজি) পাটবীজ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পথরোধ করে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের ভ্যানচালক আফতাব আলী ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের কাছ থেকে প্রতি কেজি ২৫ টাকা দরে এসব বীজ ক্রয় করেন। প্যাকট প্রতি ৫ টাকা কমিশনে ঐ একই গ্রামের বীজ ব্যবসায়ী বেল্টুর কাছে এ বীজ গুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান ভ্যান চালক।

সরকারী পাট বীজ কৃষকদের না দিয়ে কেন বাইরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছিল এমন প্রশ্নে ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামান বলেন, পাটবীজের সঙ্গে সার না থাকায় কৃষকরা বীজ নিতে আসেননি পরিষদে। বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভেবে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামানের অনুমতি নিয়েই বিক্রি করা হচ্ছিলো বলে তিনি দাবি করেন।  

এদিকে বীজ বিক্রির বিষয়ে সচিব তাকে কিছু জানাননি বলে দাবি কররেন প্রশাসক মনিরুজ্জমান। বলেন, বিক্রির সময় তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিতও ছিলেন না। তবে সরকারী বীজ বিক্রি করে দেওয়ার বিষয়ে অপরাধ স্বীকার করে তিনি। সবার কাছে ক্ষমাও প্রার্থণা করেন।

ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। সরকারি পাটবীজ বিক্রির বিষয়ে থানায় কোন অভিযোগ ও জব্দ না করে প্রশাসক-সচিবের জিম্মায় রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামের কৃষকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪