| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৮:৫৭:২৮:অপরাহ্ন  |  ১৩০৬ বার পঠিত
শার্শায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

গ্রেপ্তার নাসির উদ্দীন উপজেলার বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়বা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বাগআচড়া-নাভারন-বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি নাসির উদ্দীন নিজ এলাকায় ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি শামিনুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

তবে নাসির উদ্দীনের বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪