| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৬ ইং | ০১:১০:২৫:পূর্বাহ্ন  |  ৬৮৩ বার পঠিত
ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত পাটওয়ারী

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। 

সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে শুক্রবার (৩১ জুলাই) রাতে ফেরার পথে এ হামলা হয়। হামলায় গাড়ির কাঁচ ভাঙচুর করা হলে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা আরও একজন। তাদের দুজনের হাত কেটে রক্তপাত হয়।

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জৈন্তাপুরে দলটির জুলাই পদযাত্রার শেষ কর্মসূচি শেষে ফেরার পথে একদল হামলাকারী গাড়িবহরে হামলা চালায়। এতে কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে যায় এবং ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দুজন আহত হন।

হামলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন।’

তিনি আরও লেখেন, জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে তার গাড়িবহরে হামলা চালানো হয়েছে এবং এতে তিনি রক্তাক্ত হয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪