| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ০০:১৬:২৯:পূর্বাহ্ন  |  ৩৩০১ বার পঠিত
শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বছর শিক্ষার বাজেট বাড়িয়ে জিডিপির ২ শতাংশ করা হয়েছে যার পরিমাণ ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। আগামীতে এই বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী শনিবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের সময় শেষ। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তোমাদের। শিক্ষাঙ্গনের এই মূল্যবান সময়কে সৎ পথে কাজে লাগাতে হবে। শিক্ষার বাজেট বৃদ্ধি, গবেষণা জোরদার ও কারিকুলাম উন্নয়নে সরকার সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, উপ উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪