| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি জাতীয় মুনাফিক এবং বেইমানের দল: রাবি শিবির সেক্রেটারি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ০২:১৫:১০:পূর্বাহ্ন  |  ২৮৮৭ বার পঠিত
বিএনপি জাতীয় মুনাফিক এবং বেইমানের দল: রাবি শিবির সেক্রেটারি

রাবি প্রতিনিধি: বিএনপিকে ‘জাতীয় মুনাফিক এবং বেইমানের দল’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাবি শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রাবির শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান বলেন, 'বিএনপি সরকার ৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা ৪৯ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করলেও ৭০ শতাংশ মানুষের গণরায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনমতের মুখে পড়ে মাত্র চার দিনের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল বিএনপি এবং পরে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিল। আমরা আগেই বলেছিলাম, 'চুপ্পু সাহেবকে রাখা যাবে না'। পরে বিএনপিও তাকে সরাতে বাধ্য হয়েছে। বিএনপি জনগণের রায় না মানলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তাই বলতে চাই বিএনপি হলো জাতীয় মুনাফিক এবং বেইমানের দল'।

রাবি শাখার ছাত্র শিবিরের অফিস সম্পাদক সামীম পাটোয়ারী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠন। সেই উদ্দেশ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয় এবং গণভোটে ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি সরকার সেই জনরায় উপেক্ষা করছে। তিনি দাবি করেন, জনগণ স্বাধীন বিচার বিভাগ, সংবিধান সংস্কার ও নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চাইলেও সরকার তা বাস্তবায়ন করছে না। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক আহসান উল্লাহ ফারহান বলেন, "জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে দেশের ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কার ও গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু নির্বাচনের আগে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর বিএনপি সরকার তা অসাংবিধানিক দাবি করে অবস্থান পরিবর্তন করেছে।"

সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "জনগণের রায় যদি অসাংবিধানিক হয়, তবে বিএনপি সরকার কোন ভিত্তিতে নিজেদের সাংবিধানিক দাবি করে? তারা মূলত জনগণের সাথে প্রতারণা করছে। অবিলম্বে গণভোট ও সংস্কারের পথ সুগম করা না হলে আমরা রাজপথে নেমেই এই অন্যায়ের উপযুক্ত জবাব দেব।"

এ সময় সমাবেশটি সঞ্চালনা করেন শাখা শিবিরের প্রচার সম্পাদক মেহেদী সজিব, এছাড়াও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সহ শতাধিক উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪