| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ০২:২৪:৪১:পূর্বাহ্ন  |  ২৭০০ বার পঠিত
জামায়াতের গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা আমির মাওলানা মো. সাখাওয়াত হোসেন, জীবননগর পৌর জামায়াতের আমির মাওলানা মো. সাজেদুর রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪