| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমারখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০২, ২০২৬ ইং | ২১:৩১:৩৪:অপরাহ্ন  |  ১৯৭২ বার পঠিত
কুমারখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের এক বাস সুপারভাইজারকে আটক করেছে র‌্যাব-১২।

রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক জানান, আটক ব্যক্তি মো. হেলাল উদ্দিন (পিতা: আব্দুস সাত্তার)। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা এবং রোজিনা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত।

র‌্যাবের দাবি, হেলাল উদ্দিন রাজবাড়ী থেকে ৬ হাজার পিস ইয়াবা নিয়ে রোজিনা পরিবহনের একটি বাসে করে কুমারখালীতে আসেন। পরে গাজী ফিলিং স্টেশনের সামনে বাস থেকে নেমে একটি ভ্যানে করে যাওয়ার সময় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪