| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৬ ইং | ১৫:৪৭:২৭:অপরাহ্ন  |  ৯৫৩ বার পঠিত
নড়াইলে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় রহমত শেখ নামে (৩০) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবার।

রোববার (২ আগস্ট) দিবাগত রাতে রহমত শেখের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত রহমত শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামের আব্দুল হাই শেখ এর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, রহমত শেখের স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে যাওয়ায় তিনি বাড়িতে একা ছিলেন। রোববার রাতে খাবার খেয়ে রহমত তার নিজের ঘরে ঘুমোতে যায়। পরে আজ সোমবার (৩ আগস্ট) সকালে তাকে ডাকাডাকি করলেও তার কোন সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে ঘরের দরজা ভেঙে জানালায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রহমতের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানান, রাতের যে কোন সময় তিনি গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছেন। তবে কি কারনে তিনি আত্নহত্যা করেছেন সে ব্যাপারে কিছু বলতে পারেননি তারা।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালো পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪