| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনা রেঞ্জ ডিআইজি

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৪, ২০২৬ ইং | ১৭:২৪:৫৮:অপরাহ্ন  |  ১২১৭ বার পঠিত
পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে

বাগেরহাট প্রতিনিধি: পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। প্রয়োজনে ডোপ টেস্ট করিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) বাগেরহাট সফরকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ কাজে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিআইজি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, "পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেই আগে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ডোপ টেস্ট করে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে একই দিন বাগেরহাট নতুন পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি। "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০০টি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডিআইজি আশা প্রকাশ করেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা বাগেরহাটে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪