| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে নারীসহ ৫ মাদক কারবারী আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ০৫:১৮:৪৩:পূর্বাহ্ন  |  ৮৩৪৯৪৪ বার পঠিত
গাংনীতে নারীসহ ৫ মাদক কারবারী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘন্টাব্যাপী চলে অভিযান। এ সময় ঐ গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), দুলালের ছেলে রানা (২১), ফজলের স্ত্রী তানজিরা খাতুন (৫৪) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে জাহিদকে (২৮) আটক করে পুলিশ।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা ও ১০ পিচ ইয়াবা। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাদকের বিস্তাররোধে জেলা পুলিশ, গাংনী থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে কাজিপুর গ্রামে অভিযানে পরিচালনা করা হয়। কয়েকটি দলে বিভক্ত হয়ে ঐ গ্রামের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশী করা হয় শিপন নামের এক মাদক ব্যবসায়ী বাড়ি। ঐ বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আরেক মাদক ব্যবসায়ী তানজিরার বাড়িতে তল্লাশী করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় ৪ পিচ ইয়াবা। পরে মাদক ব্যবসার সাথে জড়িত এক নারীসহ ঐ ৫ জনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকৃতদের থানায় নেওয়া হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।  সেই সাথে মাদক ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, অভিযান অব্যহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪