| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন: জাভেদ মাসুদ মিল্টন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২৩:০৩:২৬:অপরাহ্ন  |  ৮১০ বার পঠিত
আজকের প্রশাসন ফ্যাসিস্ট আমলের নিয়ন্ত্রিত প্রশাসন: জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুর প্রতিনিধি: আজকের যে পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসন রয়েছে তারা ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ের নিয়ন্ত্রিত প্রশাসন, এখনো তারা বুঝতে পারেনি তারা গণতান্ত্রিক দেশে তারেক রহমানের নেতৃত্বে চাকরি করছে, যার কারণে তারা বিএনপির মুখের ভাষা বুঝতে পারছে না।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গ‌‌ণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে জেলা বিএনপির সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। তিনি প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন আপনারা কোন দলের কর্মকর্তা নয় আপনারা গণতান্ত্রিক সরকারের কর্মচারী। তাই ফ্যাসিস্ট কোন গোষ্ঠীকে সুবিধা দিবেন তা এই মুক্তিকামী জনতা কখনোই মেনে নেবে না।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়াপদা মোড়ে শেষ হয়। এসময় জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪