| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৬ ইং | ২৩:০৮:০৮:অপরাহ্ন  |  ৭৯৪ বার পঠিত
কুষ্টিয়া দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশু নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসি এক শিশুকে জীবিত উদ্ধার করে। কিন্তু এখন পর্যন্ত অপর শিশুটি পদ্মার স্রোতে নিখোঁজ রয়েছে।​

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই শিশু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পাড় ধসে পানির নিচে তলিয়ে যায় ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মন্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) ও আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮)।চিৎকার শুনে স্থানীয় কৃষক এরশাদ আলীসহ গ্রামবাসীরা দ্রুত ছুটে যান।  স্থানীয় যুবক লালন শেখের তৎপরতায় জামিলাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতের কারণে নূরিয়া নামের শিশুটি নদীর গভীরে তলিয়ে যায়।

এদিকে সন্তান হারিয়ে দিশেহারা নূরিয়ার পরিবার, চলছে শোকের মাতম। সংবাদ পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ।​ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোত ও গভীরতার কারণে তল্লাশি চালাতে অসুবিধা  হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে।​

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪