| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৬ ইং | ০৩:১৩:৪১:পূর্বাহ্ন  |  ২৬৬ বার পঠিত
বাগেরহাটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একদিনের সফরে শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে আসছেন। সফরকালে তিনি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় সড়কপথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া বিশ্বরোড মোড়ে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাবেন। এরপর তিনি বাগেরহাট সার্কিট হাউসে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সকাল ১১টায় বাগেরহাট শহরের আলীয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।

দুপুরে তিনি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃত ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে বিকেল ৪টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪