| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবের বাড়িতে হামলার ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৬ ইং | ০৬:০৮:০৪:পূর্বাহ্ন  |  ১৬৩৬২ বার পঠিত
সাকিবের বাড়িতে হামলার ঘটনায় কাউকেই শনাক্ত করতে পারেনি পুলিশ

মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ  জাতীয়  ক্রিকেট দলের  সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার শহরের কেশব মোড়ের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সাথে জড়িদের  এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার রাত ৯ টার দিকে দুবৃত্তরা সাকিবের বাড়িতে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ, বোমা হামলা, ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময়  বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানো হয়। এছাড়াও ইট-পাটকেল নিক্ষেপে বাড়ির কয়েকটি গ্লাসও ভেঙে ফেলা হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিবেশী আহসান হাবিব  জানান বুধবার রাত ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে।  দুর্বৃত্তরা  বাড়ির গেটে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে গেটের ওপরের অংশে আগুনের দাগ ও কালচে পোড়া চিহ্ন দেখা যায়। একই সময় বাড়ির জানালার গ্লাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হলে জানালার কয়েকটি গ্লাস ভেঙে যায়। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।  সদর থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল   প্ছৌানোর অগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, রাত ৯টার দিকে ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। আমার ধারনা একাধিক মোটর সাইকেলে এসে দুবৃত্তরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খাইরুল হাসান বলেন, সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি  আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। 

পলাতক অবস্থায় থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের এক নেতা বলেন, বড়ি ভাঙচুর ও লুটপাট করার জন্য ছাত্রদল, যুবদলে নেতা- কর্মীরা সাকিবেরবাড়িতে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

মোইলফোন বন্ধ থাকাই সাকিব আল হাসানের বাবা মাসিউর রেজা কুটিলের সাথ কথা বলা সম্ভব হয়নি।

এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ জানান, তার দলের নেতা-কর্মীরা এ ঘটনার সাথে জড়িত নয়। তিনি হামলার  ঘটনা ফেসবুকে দেখেছেন। এ বিষয়ে তিনি  বিস্তাাতির কিছু জানেন না।  

অভিজ্ঞ মহলে ধারনা গত পরশু ভারতের একটি বেসরকার টেলিভিশনে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা   ভার্চুয়ালী বক্তব্য দেন। সাকিব সেখানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তারই জের ধরে ক্ষুব্দ হয়ে সরকার দলীয় সমর্থক সাকিবে বাড়িতে হামলা করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪